আলী হোসেন খাঁন/ জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ারানা ভূক্ত পলাতক আসামী আবদাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের তেরাই মিয়ার ছেলে। জানাযায়, শনিবার রাতে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশের নেতৃত্বে সঙ্গীয় এসআই অনুজ কুমার দাশ, এসআই আফছার আহমদ, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই মুক্তার হোসেন সহ পুলিশ দল অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।