রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় গোপালগঞ্জ ব্লাড ডোনার ক্লাব টুঙ্গিপাড়া শাখার আয়োজনে উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের ৩শ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ সনাক্ত করা হয়। এছাড়া শিক্ষার্থীদের রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর বিষয়ে উৎসাহ প্রদান করা হয়।
এসময় গোপালগঞ্জ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক রাইয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক জয়ন্ত বিশ্বাস, টুঙ্গিপাড়া শাখার আহ্বায়ক শচীন সরকার, যুগ্ম আহ্বায়ক আহসান আল মামুন, পাভেল সরদার, সদস্য বিপুল ইসলাম, আশিকুর রহমান অপু প্রমুখ উপস্থিত ছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।