নাজমুল হোসেন,ক্রইম রিপোটার - ভান্ডারিয়া :
পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌষে আষাঢ়ের মত বৃষ্টি। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত অবিরাম বৃষ্টি এবং শনিবার থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে আমন ধান ক্ষেতে পানি জমায় আমন ধানেরও ব্যাপক ক্ষতির আংশকা করছে কৃষক। ক্ষতি হয়েছে মৌসুমী রবি শষ্যের। কাজে যেতে পারেনি নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শ্রমিকরা।
শনিবার ভান্ডারিয়া বাজারে হাটের দিন থাকলেও বাজার ছিল ফাকা। কারণ বর্ষা আর শীতের ফলে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। দুরপাল্লাসহ যানবাহনে যাত্রীদের ভিড় ছিল কম। শীত এবং শীত মৌসেুমে অবিরাম বৃষ্টির ফলে বেড়েছে ঠান্ডাজনিত রোগব্যাধি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।