আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :-
‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার (২ জানুয়ারি) নগরের মোটেল সৈকতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা।এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবি.এম আবু নোমান, র্যাব-৭ এর অধিনায়ক মষিউর রহমান জুয়েল, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেডএম শরীফ হোসেন।সভায় বক্তারা মাদকদ্রব্যের কুফল সর্ম্পকে তুলে ধরে এ থেকে মুক্তির জন্য সকলের সচেতনার ওপর জোর দেন।
এর আগে সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি সচেতনামূলক র্যালি বের করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।