আব্দুল্লাহ আল নাঈম,পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া আলমগীর হোসেন হাওলাদার (৫০) নামে এক লম্পটের লিঙ্গ কেটে দিয়েছেন প্রবাসীর স্ত্রী। বুধবার গভীর রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশি প্রবাসীর স্ত্রীকে (৩০)
কু-প্রস্তাব দিয়ে আসছে চার সন্তানের জনক আলমগীর হোসেন হাওলাদার। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্যদের জানালে একাধিক শালিস বৈঠক হয়। শালিসে লম্পট আলমগীরকে সতর্ক করা হয়। পরে বুধবার গভীর রাতে আলমগীর কৌশলে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে ধারালো চাকু দিয়ে লম্পট আলমগীরের লিঙ্গ কেটে দেয়। লম্পট আলমগীর হোসেন হাওলাদার উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের মৃত কাঞ্চন হাওলাদরের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আলমগীরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুর হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।