
★ তোমার জন্মদিন ★
---- শোভা রাণী বিশ্বাস ----
বছর ঘুরে আবার এলো
নতুন বছরের প্রথমদিন,
এমনি এক শুভদিনে
ফকির হাসানের জন্মদিন।
একরাশি ফুল দিলাম তোমায়
যত্ন করে রেখো,
সূর্য ওঠা ভোরের মতই
সারাজীবন থেকো।
কেউবা যদি হাত বাড়িয়ে
বন্ধু হতে চায়,
বাড়িয়ে দিও তোমার দুহাত
গভীর মমতায়।
না পায় যেন কষ্ট কেহই
তোমার ব্যবহারে,
ভালোবাসায় আগলে রেখো
তোমারই অন্তরে।
বিপদ যদি আসে কভু
ভয় পেয়ো না মোটে,
এটা জেনো আধার শেষে
আলোর হাসি ফোটে।
বছর বছর আসুক ফিরে
এমন শুভদিন,
পালন যেন করতে পারি
তোমার জন্মদিন।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।