মোঃ শাফায়েত সবুজ,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৬১ পিস ইয়াবাসহ রকি হোসেন(২২) নামে এক মাদক বহনকারী আটক৷ আটক রকি হোসেন দিঘীর পাড় গ্রামের জামাল হোসেনের ছেলে।
সোমবার(৩০শে ডিসেম্বর) সন্ধ্যায় এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই শাহীন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীর পাড় ঈদগার সামনে অভিযান চালিয়ে ৬১ পিস ইয়াবাসহ এক মাদক বহনকারীকে আটক করে৷
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি আরো বলেন, মাদকসহ আসামিকে মঙ্গলবার যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে৷
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।