অভিযোগ প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য একটি স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। যার মধ্য দিয়ে মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিচ্ছে একটি চক্র।
বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান এ বিষয়ে জানান, একটি চক্র মেসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুকের মেসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিয়ে এরকম মেসেজ পাঠানো হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।
নিচের ছবিটির মতো লিংক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।

ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।