টিপু সুলতান,ভোলা জেলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমির সিমানা নিয়ে কথার কাটা-কাটিকে কেন্দ্র করে শামিম (১৬) নামে এক হাফেজীয়া মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে। গত ১২-১২-১৯ ইং তারিখে হামলার ঘটনাটি ঘটে। পরে চিকিৎসারত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। একই বাড়ির রতনের ছেলে মিলন (৪২), সৈয়দ এর ছেলে তাহের(৩৫) এ হামলা চালায়। আহত অবস্থায় স্থানীয় লোক তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গত ২৭-১২-১৯ ইং তারিখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শামিমের মৃত্যু হয়। মৃত শামিমের বাবা আলমগির ফরাজি জানান, আমার ছেলেকে আমার সামনে মহিজল সর্দারের নির্দেশে মিলন ও আবুতাহের পিটিয়ে আহত করে । পরে আমরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করি, তার অবস্থা আসঙ্কাজনক হলে বরিশাল হাসপাতালে নেই, সেখানে চিকিৎসারত অবস্থায় শামিমের মৃত্যু হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।