৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নওগাঁয় অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৯
নওগাঁয় অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Manual2 Ad Code

নাইম উদ্দিন,নওগাঁ জেলা প্রতিনিধি :-

Manual8 Ad Code

নওগাঁ সদর উপজেলার ফসলের মাঠ থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের তেলিপুকুর ফসলের মাঠ মরদেহ উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

নওগাঁ সদর থানার তদন্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, দুপুরে মাঠে কাজ করার সময় অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ ফসলের ফাঁকা মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।

 

Manual2 Ad Code

পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধর্ষনের কোন আলামত পাওয়া যায়নি। তবে রাজশাহী থেকে সিআইডির একটি টিম রওয়ানা দিয়েছে। তারা দেখার পর বিষয়টি বুঝা যাবে। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Manual3 Ad Code