
★★ অপেক্ষা ★★
----------------শোভা রাণী বিশ্বাস
রোজ বিকেলে বসে থাকি
তিন রাস্তার মোড়ে,
মা যে আমার আসে যদি
কখনও ভুল করে।
ঘুম ভেঙে রোজ উঠেই দেখি
নেই যে পাশে মা,
এঘর-ওঘর খুজে বেড়াই
কোথাও যে পাই না।
দিদির কাছে সুধাই রোজ-ই
তারপরেও খুঁজি,
মিথ্যে বলে সান্ত্বনা দেয়
এটাও আমি বুঝি।
চোখের জ্বলে বুক ভেসে যায়
দেখার মানুষ কে?
বুঝবে ব্যাথা সেইতো কেবল
আমার মতো যে।
চাকুরীতে মা যায় যখনই
ঘুমিয়ে থাকি আমি,
রাতের বেলাও হয়না দেখা
মায়ের-ই মুখখানি।
রাতের বেলায় ঘুমিয়ে পড়ি
অপেক্ষাতে থেকে,
সারাদিনের জমা ব্যাথা
হৃদয় মাঝে রেখে।
সকাল বেলা হয়না খাওয়া
বসে যে থাকি রাতে,
মায়ের সাথে ভাত যে খাবো
দু'জনে এক পাতে।
এমনি করে যায় যে কেটে
ছয়-ছয়টি বার,
অপেক্ষাতে থাকি কবে
আসবে শুক্রবার।।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।