হাবিবুর রহমান রুবেল,হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে :
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২০১৯- ২০ আমন মৌসুমে কৃষকদের নিকট থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের লক্ষে স্বচ্ছ লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি দপ্তরের মাধ্যমে উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে তালিকাকৃত ১০ সহস্রাধিক কৃষকের নামের তালিকা থেকে স্বচ্ছ লটারীর মাধ্যমে ১২০২ মেঃ টন ধান ক্রয়ের লক্ষে ১২০২ জন কৃষক নির্বাচন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ভাইস চেয়ারমান শহিদুল ইসলাম শিলু, পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারমানবৃন্দ, হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর ( তদন্ত) এনামুল হক, এস আই আলমগীর হোসেন, বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক প্রতিনিধি ও প্রচুরসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
এদিকে ধান ক্রয়ের লক্ষে প্রথমবারের মত স্বচ্ছ লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করায় প্রান্তিক কৃষক ও সাধারন মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।