জাহিদুল ইসলাম (জাহিদ), গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা -৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সম্পার্কিত স্থায়ী কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার আর নেই।
তিনি আজ শুক্রবার রাত সাড়ে ৩ টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ---- রাজেউন)।
সংসদ সদস্যের মৃত্যুতে পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাব শোক প্রকাশ করছেন সেই সঙ্গে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন। মহান রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসীব করেন। আমিন।
উল্লেখ্য, ডাঃ মোঃ ইউনুস আলি সরকার ১০ সংসদেরও সংসদ সদস্য ছিলেন। তিনি সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে গাইবান্ধা বাসি গভির ভাবে শোকাহত, ও তার মাগফিরাত কামনা করি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।