১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভোলা দক্ষিন আইচা শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৯
ভোলা দক্ষিন আইচা শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

Manual4 Ad Code

হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ঢাকাসহ দক্ষিণাঞ্চলে আজ সকাল থেকে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা -বরিশাল আবহাওয়া অধিদফতরের কর্মকতা একেএম নাজমুল হক বলেন, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের খুলনা-বরিশাল-চট্টগ্রাম এসব জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর উত্তর-পশ্চিম অঞ্চলে কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

 

সকালে আকাশে মেঘলা করে দেশের উপকূলীয় জেলাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। সন্ধ্যার দিকে সেই বৃষ্টির ছটা রাজধানী পর্যন্ত চলে আসতে পারে বলেও মনে করছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

এদিকে বরিশালও রংপুর বিভাগে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ওই দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।

Manual2 Ad Code

 

গতকাল বৃহস্পতিবার চলতি শীতে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি শীতে এর কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গায়, ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর গত শীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল তেঁতুলিয়ায় ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।

 

রানওয়ের ভিজিবিলিটি কমপক্ষে ৬০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করতে পারে। গতকাল সকাল ছয়টার দিকে এটি ৫০ মিটারের নিচে নেমে আসে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে ভিজিবিলিটি ছিল ৮০০ মিটার।

Manual5 Ad Code

 

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, কাল শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপর রোববার থেকে আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা আছে। তিন থেকে পাঁচ দিন শৈত্যপ্রবাহটি থাকতে পারে, তারপর শীতের স্বাভাবিক আবহাওয়া শুরু হতে পারে।

 

Manual4 Ad Code

গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে রোদের দেখা পাওয়া যায়।

Manual3 Ad Code