ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও হিমালয়ের কাছাকাছি অবস্থান এই জেলার। আর তাই দেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলায় শীতের প্রকোপ একটু বেশিই দেখা যায়। উত্তরের হিমেল বাতাসে নাকাল হয়ে পড়েছে জনজীবন। কনকনে এই শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁও জেলাবাসীর।
এরই লক্ষে বৃহস্পতিবার বিকেলে প্রথম বারের মতো ঠাকুরগাঁও শ্রী-শ্রী কেন্দ্রীয় শ্মশনাকালী মন্দিরে হতদরিদ্রদের মাঝে কম্বল ও শাড়ি বিতরণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মন্দির কমিটির সভাপতি মনরঞ্জন সিং,সাধারণ সম্পাদক সুমন ঘোষ সহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রায় ২শ জন অহসায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এই শীতে কম্বল পেয়ে অনেকটাই আনন্দিত সকলেই।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।