আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :
চট্রগ্রাম নগরের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রাউভেটকার ও ২শ’ বোতল বিদেশি মদসহ মো. জিল্লুর রহমান (৩২) নামে এক যুবককে আটক করে নগর গোয়েন্দা।আটক জিল্লুর রহমান বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীর দুলার বাড়ির মৃত মো. রফিকের ছেলে।নগর গোয়েন্দা (বন্দর) উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালির ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রাইভেটকার ও ২শ’ বোতল বিদেশি মদসহ জিল্লুর রহমানকে আটক করা হয়েছে।তিনি আরও জানান, আটক জিল্লুর রহমানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।