
আব্দুল করিম চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার ২১, এম. এম আলী রোডস্থ আঞ্জুমান কার্যালয়ের অফিস চত্বরে মঙ্গলবার ২৪শে ডিসেম্বর দুপুর ৩ টায় এক অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ, গরীব শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম।
এসময় সেখানে উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার), সহ-সভাপতি শামসুল আলম শামীম, সহ-সভাপতি অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মোঃ আশেকে এলাহী, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ আসাদ উল্লাহ, আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান, আজীবন সদস্য আবুল কালাম ভুইঁয়া, আলহাজ্ব মেহের আলী চৌধুরী, মোঃসাজেদুল হক হাসান, খায়রুল বাসার প্রমুখ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।তাছাড়া আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কম্বল বিতরণ অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।