
★★ দুই মন ★★
---- শোভা রাণী বিশ্বাস ----
মানব মাঝে বসত করে
দুই রকমের মন,
এক জনেতে চায় যে ভালো
খারাপ অন্য জন।
একমনেতে করবে ভালো
সদাই ভালোবেসে,
অন্যজনে মারবে তোমায়
যাতাকলে পিষে।
আপন-পরের নেই ভেদাভেদ
চাইবে তোমায় ভালো,
তোমার সুখে নিজের মনে
জ্বালবে রঙের আলো।
অন্যজনে জ্বলবে তখন
হয় যদি গো ভালো,
নেভাতে সদাই চেষ্টা করে
সুখের সকল আলো।
একমনেতে করবে পূরণ
মনের চাওয়া যতো,
তোমার পাওয়ায় থাকবে সুখি
সদাই অবিরতো।
খারাপ মনে চাইবে দিতে
তোমার মাথায় বাঁশ,
যে ক্ষতিতে জীবন ভরে
থাকবে দীর্ঘশ্বাস।
যতই থাকুক মনের মাঝে
দুই স্বত্বার বাস,
খারাপটাকে ছেড়ো সুখে
থাকবে বারোমাস।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।