ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদক সেবন অবস্থায় দু'জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে নিয়ে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও উপজেলার পৌরসভার প্রেসক্লাবের পাশে রাস্তায় গাজা সেবনরত অবস্থায় এদের আটক করেন।
উক্ত মাদক সেবীরা হলেন বিএম টেকনিক্যাল কলেজের ছাত্র দক্ষিণ সালন্দর নিবাসী মোঃ পারভেজ আলী(২০), পিতা মোঃ লাভলু ইসলাম ও মোঃ লিমন (২০) পিতা মোঃ ইয়াকুব আলী।
এসময় তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।