কৃষ্ণা শর্মা-কমলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ-
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে পি ,আ,ও প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বাদে-উবাহাটা গ্রামের জালাল মিয়ার বাড়ি থেকে লতিফ মেম্বারের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের পি ,আ,ও প্রকল্প থেকে শুরু হয়েছে।
গত কাল ২৩ ডিসেম্বর রোজ সোমবার বিকাল ৩ টার সময় উক্ত স্থান পরিদর্শন করেন প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয় ও কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, এ সময় আরো উপস্তিত ছিলেন ৮নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম ও ছাত্রলীগের নেতা সংবাদকর্মী রাজন দত্ত রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ।
এ প্রতিনিধির সাথে আলাপকালে চেয়ারম্যন আব্দুল হান্নান আরো জানান,১০ থেকে ১৫ দিনের ভিতরে সরই বাড়ি বাজার থেকে চৈতন্যগঞ্জ এলাকায় যাওয়ার মধ্যখানের বাদে-উবাহাটা গ্রামের একটি কালভার্ট নির্মাণের কাজও শুরু হবে এবং তার পাশা পাশি সরই বাড়ি বাজার থেকে বাদে-উবাহাটা ২ কিলোমিটার ডাবল ইট সলিং এর কাজ শুরু হবে ।
এবং এ এলাকার খেলার মাটে মাটি ভরাট না থাকায় এলাকার যুবক ও স্কুলছাত্রদের দাবির মুখে
খেলার মাঠটিতে মাটি ভরাট করে দেওয়ার জন্য, তখন চেয়ারম্যান মহোদয় প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয় কে বলে তাদের মাটি ভরাট জন্য বরাদ্দ করে দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।