পুনম শাহরীয়ার ঋতু,ক্রাইম রিপোর্টারঃ
গাজীপুরের পূর্ব চান্দনা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইয়াসিন নামে এক যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম আরিফ হোসেন। তিনি সার্ডি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ব্যবসায়ী আরিফ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে বাড়ি থেকে দূরে একটি নির্জন এলাকায় আরিফের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। স্বজনরা গিয়ে আরিফকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় ইয়াসিন নামে একজনকে আটক করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।