অভিযোগ ডেস্ক : বাংলাদেশ আওয়ামীলীগের ২১তম জাতীয় সম্মেলনে,দ্বিতীয় বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি কে রবিবার (২২ ডিসেম্বর) রাতে উনার নিজ বাসভবনে ছাতক দোয়ারার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী।
এসময় ওবায়দুল কাদেরের সহধর্মিণীর সাথে ও পারিবারিক কুশলাদী বিনিময় করেন শামীম আহমদ চৌধুরী।
এ সময় শামীম আহমদ চৌধুরী সাথে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আজমল হোসেন সজল,ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহিন আহমদ চৌধুরী ও ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা এবাদুল হক এমাদ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।