৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ পূনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় রুহিয়া আনন্দ মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৯
ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ পূনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় রুহিয়া আনন্দ মিছিল

Manual4 Ad Code

মোঃ আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

Manual5 Ad Code

বাংলাদেশ আ’লীগের ২১ তম জাতীয় সম্মেলনে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস‌্য রমেশ চন্দ্র সেন পূনরায় প্রেসিডিয়াম সদস‌্য নির্বাচিত হওয়ায় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে রুহিয়ায় আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

 

১নং রুহিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে রোববার সন্ধ‌্যায়(২২ডিসেম্বর) দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে রুহিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তায় এক পথসভা শেষে দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

পথসভায় বক্তব‌্য রাখেন রুহিয়া থানা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, উপদেষ্টা পরিষদ সদস‌্য আব্দুল আজিজ মিলার, সহ-সভাপতি মকবুল হোসেন,থানা মহিলা আ’লীগের সম্পাদক হালিমা খাতুন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস‌্য গোলাম মর্তুজা দুলাল, পূর্ব কুজিশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক তহিদুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক বদরুদ্দোজা, সাধারন সম্পাদক দুলাল রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সবুজ মাহমুদ,আব্দুল্লাহ-আল-মামুন প্রমুখ।

Manual5 Ad Code