জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় গত কয়েকদিন থেকে ঘন কুয়াশা আর মৃদু শৈত্য প্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষ। তাই প্রচণ্ড শীতের রাতে এলাকার গরিব মানুষগুলোর কষ্ট নিজের চোখে দেখতে বের হন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ।
সঙ্গে নিয়ে যান জেলা পুলিশের পক্ষ থেকে কিছু কম্বল ও শীত নিবারনের জন্য পোশাক।
শনিবার রাত ০৯ থেকে ১০টা পর্যন্ত শহরের ষ্টেশন ও আশপাশের এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত গরিব মানুষদের সঙ্গে কথা বলেন, ও তাদের হাতে কম্বল ও শীতের পোশাক পড়িয়ে দেন।
পলাশবাড়ী -গোবিন্দগঞ্জ (সি সাকেল ) আসাদুজ্জামান আসাদ , সদর থানার অফিসার ইনচাজ খান মোঃ শাহারিয়া, টি,আই (এডমিন ) নুর আলম সিদ্দিক সহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে পুলিশ সুপার বলেন ইতিমধ্য জেলা পুলিশের পক্ষ থেকে শীতাথ মানুষের মাঝে কম্বল সহ শীত নিবারনের জন্য কিছু পোশাক বিতরন করা হয়েছে ।
শীত যতদিন থাকবে জেলা পুলিশ ততদিন শীতাথ মানুষের পাশে থাকবেন ও সহযোগিতা করবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।