হাবিবুর রহমান রুবেল,হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্যযোগদানকৃত ১২ জন ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা সদ্যযোগদানকৃত চিকিৎসকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদেরকে সংবর্ধিত করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোঃ জামিনুর রশিদ ও ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ১২ জন চিকিৎসক যোগদান করেন। সদ্যযোগদানকৃত এসব চিকিৎসকরা হলেন- সহকারী সার্জন ডাঃ মোঃ আহসান হাবিব, ডাঃ মাহামুদ হাসান শাওন, ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ডাঃ রওনক জাহান, ডাঃ তাহমিদা তাসনিম স্মৃতি, ডাঃ মোছাঃ শামিমা সুলতানা, ডাঃ শারমিন আফরিন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজেদুর রহমান, ডাঃ কামনুন নাহার, ডাঃ উমা ইসলাম, ডাঃ জিল্লুর রহমান ও সহকারী ডেন্টাল সার্জন ডাঃ মোঃ আশরাফ আলী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।