সাজ্জাদ আহমেদ,ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
ফরিদগঞ্জে মনিহার সিনেমা হল মালিক প্রতিষ্ঠাতা মরহুম আলী আহমেদ সাহেবের কৃতিত্ব জেনে নেই।ফরিদগঞ্জ মনিহার সিনেমা হল প্রতিষ্ঠাতা ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের পৃষ্ঠপোষক মরহুম আলী আহমেদ সাহেব ছিলেন একজন উজ্জল নক্ষত্র। ১৯৯০ এর দিকে তিনি প্রতিষ্ঠা করেন সিনেমা হলটি।ফরিদগঞ্জের বাজারে মার্কেট বলতে তখন ছিলো সিনেমা হলটিই তখন এর চাইতে জনপ্রিয় আর মার্কেট ছিলোনা। এই কিংবন্দি মহান নেতার রাজনৈতিক অবদান ধর্মীয় অবদান সমাজে গরীব দুখী মানুষের জন্য যার অবদান অবর্ননীয়। ফরিদগঞ্জ উপজেলা পৌরসভার পশ্চিম বড়ালী গ্রামে যার কৃতিত্বপূর্ন কাজ কেয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।আমরা ফরিদগঞ্জবাসী তার জান্নাত কামনা করি।তিনি ধর্ম পালনের জন্য একটি মসজিদ নির্মাণ করেন যাতে এলাকার মুসুল্লিরা দূরে যেতে কস্ট না হয়। এলাকার মানুষ যাতে কোরআন শিক্ষা লাভ করতে পারে তার জন্য একটি মাদরাসা নির্মাণ করেন। তার এলাকায় একটি বিদ্যালয় স্থাপন করেন যা বর্তমান সরকারী প্রাথমিক বিদ্যালয় যাতে পাশ্ববর্তী গ্রামের লোকজন শিশুদের পড়াশুনা করাতে পারে একটি কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ নেন যাতে রোগে অসুস্থ দুঃখী মানুষ সহজেই নিকটস্থ ক্লিনিকে চিকিৎসা সেবা পায়। মরহুম আলী আহমেদ সাহেব ফরিদগঞ্জের প্রতিটি মানুষের অন্তরে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। সত্যিকার অর্থে কীর্তিমানের মৃত্যু নাই।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।