কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বড়–য়া তবকপুর শেখপাড়া জামে মসজিদ এর ইমাম মাওলানা আ.ন.ম মইনু ইসলাম মাজুর মুক্তি চেয়ে এলাকাবাসি বিক্ষোভ করেছে।
গত রবিবার সকাল ১০ টায় শেখপাড়া জামে মসজিদ এর সামনে দাড়িয়ে বিভিন্ন স্লোগানে তাকে মুক্তির দাবি জানান। তাদের দাবি মিথ্যে মামলা দিয়ে তাকে ফাসানোর চেষ্টা করেছেন তার সাবেক স্ত্রী।
জানা যায়, গত শুক্রবার বিকেল ৪টায় উলিপুর থানা পুলিশ আ.ন.ম মইনুল ইসলাম মাজুকে তার বাসা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর থেকে এলাকায় চলছে আলোচনা সমালোচনা।
এলাকাবাসির দাবি এ মামলা মিথ্যে এমন মিথ্যে মামলা করে তাকে ফাসাচ্ছেন তার সাবেক স্ত্রী
শেখপাড়া এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান, শুক্কর আলী, নুর ইসলাম রমিছা, সহ বিভিন্ন জনের সাথে কথা বলে যানা যায়, হজুর খুব ভাল মানুষ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়।
আমরা সকলে তার মুক্তি চাই তিনি নির্দোষ।
এলাকায় বিক্ষোভ এর পর গ্রামবাসি সবাই মিলে থানায় তার জন্য সুপারিশের কথা বলতে ওসির সাথে দেখা করতে যায়। কিন্তু ওসি তাদের কোন প্রকার অভিযোগ না শুনে তাদেরকে বাহিরে বের করে দেয় বলেও জানান এলাকাবাসিরা।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, তার বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে এবং আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।