কৃষ্ণা শর্মা-কমলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ-
১৬ ডিসেম্বর রোজ সোমবার বিকেল ৪.০০ ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুবলীগের তরুন যুবনেতা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জনাব জসিম উদ্দিন বি.এ.বি এর নিজ অর্থায়নে ৬নং আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুনছড়া চা বাগানে হতদরিদ্র ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব রামভজন কৈরী,৬নং আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুবলীগের তরুন যুবনেতা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জনাব জসিম উদ্দিন বি.এ.বি, সিলেটি আন্ঞ্চলিক নাট্যকার আব্দুল কাউয়ুম,বাউল শিল্পী আবু সুফিয়ান,অভিনেতা নাগর মিঠু, সুনছড়া চা বাগান পন্ঞ্চায়েত কমিটির সভাপতি প্রশান্ত কৈরী। ৭নং যোগীবিল ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রামজতন কৈরী, বাগান পন্ঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জীবাধন নায়েক সহ বাগান পন্ঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ। এতে সুনছড়া চা বাগানের ৫০ জন হতদরিদ্র ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।