কে এম সুজন,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া বিলের পাড় থেকে আজ ১৭ ডিসেম্বর ২০১৯, সকালে ধুবড়িয়া পূর্বপাড়ার উজ্জল এর ছেলে বিপ্লব (১৫) এর গলাকাটা লাশ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ।
এলাকাবাসী জনায়, মৃত বিপ্লব মা এর সাথে ঢাকায় থাকত। গত দু'দিন আগে সে বাড়িতে বেড়াতে আসে।
নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ধুবড়িয়া ইউপি মেম্বার আলমের ফোন পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ এর নেতৃত্বে এসআই মামুন মৃধা সহ থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার কুষ্টিয়া বিলের পশ্চিম পাড়ের সরিষা ক্ষেতের আইল থেকে মৃত বিপ্লব কে উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে কে বা কাহারা বিপ্লব কে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে। তবে তদন্ত সাপেক্ষে সত্য উদঘাটিত হবে।
পরে, হত্যার কারন উদঘাটন করতে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আলম চাঁদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি আরও বলেন,লাশটি ময়নাতদন্তের জন্য টাংগাইল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।