

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোনারগাঁওয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে মুক্তিযুদ্ধে নিহত শহীদের স্বরণে কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় হাবিবপুরে অবস্থিত ইউনাইডেট ইন্টারন্যাশনাল স্কুলে মহান মুক্তিযুদ্ধের উপর চিত্রাঙ্গন প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনের এক পর্যায়ে মুক্তিযুদ্ধে যাদের অসামান্য কৃতিত্বের জন্য আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের মধ্যে মুক্তিযুদ্ধা মনিরুল হক সরকার ও মুক্তিযুদ্ধা হাজী আব্দুল মজিদকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে মহান বিজয় দিবসের উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা দেওয়া হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লতিফুর রহমান দিপু উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রীসহ আরও অনেকে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।