

মো: মালিক মিয়া,বিশেষ প্রতিনিধি ::
মহান বিজয় দিবসের ৪৯তম উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মণিপুরি মানবকল্যাণ সংস্থা এর শিক্ষা সহায়তা প্রকল্প "আলোকিত লাইব্রেরী" এর দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়,রাণীরবাজার,কমলগঞ্জ প্রাঙ্গনে কমলগঞ্জব্যাপী আয়োজিত হয়েছে "মাধ্যমিক বিদ্যালয় মেধা পরীক্ষা ২০১৯ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রুপেন্দ্র কুমার সিংহ, প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ, সহকারী শিক্ষক মিহির লাল সিংহ এবং মণিপুরী মানবকল্যাণ সংস্থার উপদেষ্টা নিখিল কুমার সিংহ।
মাধ্যমিক বিদ্যালয় মেধা পরীক্ষায় বিজয়ীরা হল তৈঁতইগাও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ইশরাত জাহান ইশা( প্রথম স্থান), বিচারপ্রতি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র অংকন সিংহ ( দ্বিতীয় স্থান), কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আদিত্যা সিনহা ( তৃতীয় স্থান), দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী শুভেচ্ছা সিনহা(চতুর্থ স্থান)।
উল্লেখ যে, মণিপুরি মানবকল্যাণ সংস্থা শিক্ষা সহায়তা প্রকল্প আলোকিত লাইব্রেরি শিক্ষার্থীদের উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।