চুয়াডাঙ্গা প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বিজয় দিবস পালিত হচ্ছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। পরে শহরের হাসান চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পতাকা উত্তোলনের পর স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠনসহ সরকারি বেসররি সংগঠনগুলো শহীদদের স্মরণে পূষ্পমাল্য অর্পন করেন।
এরপর সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জাতীয় পতাকা উত্তলোন করে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুচকাওয়াচ প্রদর্শন।
কুচকাওয়াজে অংশ নেয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গার্লস গাইড, বিএনসিসি, স্কাউট, শিশু পরিবারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা। কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম ও পুলিশ সুপার জাহিদুল হাসান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।