মোমিনুল ইসলাম ,পাবনা: আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন পাবনা জেলা শাখা’র পক্ষ থেকে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়েছে। আজ সকাল ৭ ঘটিকায় জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন পাবনা জেলা শাখা’র সভাপতি রেজাউল করিম ফেরদৌস ও সাধারণ সম্পাদক রিফাজ বিশ্বাস লালন’র নেতৃত্বে ঈশ্বরদী বাজার হতে আলহাজ্ব মোড় পর্যন্ত পদক্ষিন করে, উক্ত সংগঠনটির সবাই মিলে আলহাজ্ব মোড় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) পাবনা জেলা শাখা’র সভাপতি রেজাউল করিম ফেরদৌস, সিনিয়র -সহ সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, যুগ্ন সম্পাদক মিথুন মোল্লা, অর্থ সম্পাদক তুহিন হোসেন, প্রচার সম্পাদক ইয়াছিন আলী, আইন বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক হাসান ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিমন হোসেন, শিশির মাহমুদ, শামীম সহ সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।