জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
সাদুল্যাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় স্থানীয় হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ ও ওসি মোঃ মাসুদ রানা।
পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।
এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং প্রামাণ্য চলচিত্র প্রদর্শন ইত্যাদি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।