পুনম শাহরীয়ার ঋতু,ক্রাইম রিপোর্টারঃ
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে সারা দেশের ন্যায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সূর্যদয়ের শুরুতে কালিয়াকৈর পৌরসভাদীন স্থানীয় গোলামনবী মডেল উচ্ছ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন স্মৃতি সৌধে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে নেতৃবৃন্ধ পুস্পস্তবক অর্পন করেন।
পরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সেলিম আজাদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা জাহেদা নাসরীন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসতিয়াক আহমেদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব মুরাদ কবির,কালিয়াকৈর থানা ইনচার্জ জনাব আলমগীর কবির মজুমদার, পৌর যুব মহিলালীগের আহাব্বায়ক জনাবা রুপালী আক্তার রুপা।সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিক,ও বিভিন্ন পেষাজীবির জন সাধারন উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।