টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়ন এর ভারারিয়া গ্রামে ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার দুপুর ১২.৩০ মিনিটের সময় হাই সাহেব এর ৫ বছরের নিষ্পাপ শিশু কন্যা মীম, সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
প্রত্যক্ষদর্শী জানান, আইজুদ্দিন এর মেয়ে শাহানাজ বেগম বলেন, তিল্লি হতে নাগরপুর গামী একটি ব্যাটারী চালিত অটোরিকশা হাই সাহেব এর স্ত্রী ও একমাত্র কন্যা মীম বসতবাড়ির দক্ষিন পাশের রাজ্জাক মাষ্টার এর কাঠবাগানে যাওয়ার সময় শিশু মীমকে চাপা দেয়। দুধ বোঝাই দ্রুতগামী অটোরিকশা শিশু মীম কে সজোড়ে চাপা দিয়ে তার বুকের উপর দিয়ে চাকা উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই নিষ্পাপ মীম নীথর হয়ে পড়ে।
এ ঘটনায় বিজয় দিবসে পুরো এলাকার আকাশ বাতাস কান্নায় ভারি হয়ে উঠে। হত দরিদ্র পিতা মাতা বুক চাপড়ে কান্না করতে থাকে। ঘটনার খবর পেয়ে নাগরপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌছে শান্তিশৃংঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে। নিহতের পিতার অর্থনৈতিক সামর্থ না থাকায় তিনি আইনি পদক্ষেপে গ্রহণে অনিহা প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।