ইসারুল ইমরোজ, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি:
মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড স্টান্ডার্ড স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮ টায় স্কুল প্রাঙ্গন হতে একটি র্যালী বের হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয়।
পরে স্কুলের শিক্ষক কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান অন্যান্য পরিচালকবৃন্দ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।