টিপু সুলতান,ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলা জেলা-সদর/ বিপুল উৎসাহ -উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে যথা যোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৯ পালিত হয়েছে। মহান মুক্তি যোদ্ধের জাতীর শ্রেষ্ট সন্তানদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। সোমবার (১৬)ডিসেম্বর ভোরে ভোলা জেলা প্রশাসক এর কার্যালয়ে সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও যুগীর ঘোল বধ্যভূমিতে ফুল দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আলাদা আলাদা শ্রদ্ধা নিবেদন করেন।বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ সুপার সরকার মোঃ কায়সার। এ,সময় উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দক, স্তানীয় সরকার উপপরিচালক মাহমুদুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ, সদর সার্কেল মহাসিন আলম ফারুখ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন,সহকারী কমিশনার ভূমি কাওছার হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত অনুষ্টিত হয়
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।