মো. আবুল হাসেম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বান্দরবানের লামায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ বেদীতে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করে বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার নূর-এ জান্নাত রুমি। পরে লামা থানা পুলিশের সহায়তায় উপজেলা চত্বরে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনি বিভিন্ন মসজিদ, মন্দির, ক্যাং ও গির্জায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অপরদিকে সকাল আটটার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে টিটি এন্ড ডিসি মাঠে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া অনুষ্ঠান, দুপুরে উপজেলা পষিদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা, আলোচনা সভা, বিকেলে লামা টিটি এন্ড ডিসি মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা,লামা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা ক্রীড়া অনুষ্ঠান, সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও রাতে উপজেলা চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠারেনর আয়োজন করা হয়। এছাড়া ১৫ ডিসেম্বর সকালে মিনি ম্যারাথন দৌড় ও শিশুদের চিত্রাংকও রচনা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
২ দিন ব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সকল কর্মসূচীতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। ঙঙ১অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মো.মোস্তফা জামাল । আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,সহকারি কমিশনার (ভূমি) ইশরাত ছিদ্দিকা,থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা,উপজেলা আ,লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন,মিল্কী রাণী দাশ,মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম,শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী,আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্দি দাশ, কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সানজিদা বিনতে ছালাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সামাউল ইসলাম,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জুয়েল মজুমদার,স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: মোহামদুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগমসহ সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী ও জনসাধারণ।এবারে বর্ণাঢ্য এই আয়োজন করায় লামা উপজেলার সর্বস্তরের জনগণ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।