রকিবুল ইসলাম,টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ),র নবনিযুক্ত ৯ জন বিচারপতি।
শুক্রবার বেলা সাড়ে ১২ টায় তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ মাহবুব উল-ইসলাম, বিচারপতি শাহেদ নুর উদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো.আক্তারুজ্জামান, বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে.এম জাহিদ সরোয়ার, বিচারপতি এ.কে.এম জহিরুল হক, বিচারপতি কাজী জিনাত হক, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইলিয়াস হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।