মোঃ বদরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের এসআই আব্দুল লতিফের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন রাহেলা বেগম (৪৫) নামের ভূক্তভোগী এক নারী।
গত বৃহস্পতিবার রাহেলা বেগমের সতিন মনোয়ারা বেগমের (৪০) দেওয়া একটি মিথ্যা অভিযোগ তদন্তে বাড়িতে গিয়ে এসআই আব্দুল লতিফ তার কলেজে পড়ুয়া তিন মেয়েকে হুমকি দেন।
এসময় দারোগা লতিফ অকথ্য ভাষায় গালিগালাজ করে তার তিন মেয়েকে ইয়াবা দিয়ে জেলে ঢোকানোর হুমকি দিয়ে বলেন ‘তোদের মতো হাজারও বেহায়া মেয়েদের জেলে ঢোকিয়ে উচিৎ শিক্ষা দিয়েছি’। ‘আর আমার হাত কতটুকু লম্বা তোরা কেন? প্রধানমন্ত্রীও জানেন-না’।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক ভুক্তভোগী জানান, গত ১০ ডিসেম্বর এসআই লতিফ আমার কাছে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে এবং বলে বিশ্বনাথ থানায় দুটি মামলায় তোমার নামও রয়েছে। এখানে চার্জশিট থেকে তোমার নাম কেটে দিবো।
সকল ভুক্তভোগীরা এবং এলাকার জনগণ এসআই লতিফ এর এসব অনৈতিক কার্যক্রম থেকে মুক্তি চায় এবং প্রধানমন্ত্রীর কাছে এসআই লতিফ এর বহিষ্কার এর দাবি জানায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।