রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
“সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেখানে ফিরে আসে। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, সহকারী প্রোগ্রামার আসলাম ফেরদৌস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন রেজা, নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।