সায়মন ওবায়েদ শাকিল, ব্রাহ্মণবাড়িয়া থেকে :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিসংখ্যান অফিস এবং উপজেলা কৃষি অফিস এর যৌথ উদ্যোগে ১০ ডিসেম্বর মঙ্গলবার গোকর্ণ ইউনিয়নের নুরপুর মৌজায় আমন ধানের নমুনা ফসল কর্তন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান তদন্তকারী শাকিল আজাদ,পরিসংখ্যান সহকারী মোঃ কাউসার আহমেদ,ডিইও মনির উদ্দিন আহমেদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ। এসময় স্থানীয় কৃষকদের উপস্থিতি ও সহযোগিতায় ধান কাটা, মাড়াই, মাপা, আদ্রতা হিসাব সহ সকল কাজে উপস্থিত থেকে পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিসংখ্যান কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর আজাদুর রহমান আজাদ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।