আল আমিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব সম্পত্তি অনেক ব্যক্তি প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আছে। অবৈধ দখলকৃত এই সম্পত্তি উদ্ধারে এবার উদ্যোগ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে আইনি সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আজ ৯ ডিসেম্বর চমেক হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
সভায় তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব সম্পত্তির অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থান গ্রহন করা হবে। এ ব্যাপারে হাসপাতালের সম্পত্তির প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ এবং ভূমি সার্ভে কার্যক্রম সম্পন্নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইনি সহায়তা প্রদান করা হবে। চসিকের ভূমি শাখা সিটি কর্পোরেশনের সম্পত্তি দেখাশোনা, সম্পত্তির আইনি জটিলতা নিরসনে কাজ করে থাকে। চমেকের সম্পত্তি অবৈধ দখল উচ্ছেদে আমাদের প্রাথমিক কাজ হবে সম্পত্তির প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ। কাগজ পত্র সংগ্রহ করার পর চসিকের সহায়তায় ভূমি সার্ভে করা হবে। তারপর অবৈধ দখল উচ্ছেদের প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরো বলেন, এই অঞ্চলের আপামর জনগণের চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ৩ হাজার জন রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। যা হাসপাতালের মোট ধারণ ক্ষমতার ৬ গুণ বেশি। কিন্তু বিশাল এই রোগীসংখ্যার চাপ সামলাতে গিয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। এর মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী সেবা নিশ্চিত করে যাচ্ছে।
সভায় চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসসহ চমেক সংশ্লিষ্ট কর্মকর্তা, সংস্থা প্রতিনিধি স্ব স্ব মতামত উপস্থাপন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।