কৃষ্ণা শর্মা- কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আজ ৯ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় এ সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুল হক এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান , বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র জুয়েল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন,সহ এছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ এতে অংশ নেন। জয়িতারা হলেন সফল জননী উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফাজান্তবী সিনহা। এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলা পতনঊষার ইউনিয়ন এর লক্ষীপুর গ্রামের মোছা. রিমা বেগম, এ সংবর্ধনা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।