আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :-
গত কয়েকবছর পূর্বে কাওরাইদ কে এন উচ্চবিদ্যালয়ের (৬ষ্ঠ শ্রেণীর) মেধাবী ছাত্রী মুন্নী আক্তার কাওরাইদ রেল ক্রসিং অতিক্রম করতে গিয়ে তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় নিহত হয়।
এছাড়াও অসংখ্য লোকজন এই রেল লাইন পার হতে গিয়ে পঙ্গু হয়ে সর্বশান্ত হয়েছে।
রেল লাইনের পূর্ব পাশে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাইষ্কুল ও একটি মসজিদ থাকায় জীবনের ঝুকি নিয়ে রেল লাইন পারাপার হতে হয় প্রতিনিয়ত। হাজার হাজার যানবাহন চলাচলের পাশাপাশি,পথচারীদের ঝুকি নিয়ে রেল লাইন পার হতে হয়। শুধু মুন্নী নয় আরো অসংখ্যবার এই রেলক্রসিং দূর্ঘটনা ঘটেছে।
বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসি ।
দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিং বাস্তবায়ন কমিটি রেলওয়ে কতৃপক্ষের কাছে দাবি জানিয়ে কোন প্রতিকার না পেয়ে মানবন্ধনের ডাক দেয়।
যদি লেভেল ক্রসিং অচিরেই স্থাপন না করা হয় তবে ঢাকা ময়মনসিং রেলপথ অবরোধ করার মতো কঠোর কর্মসূচি নিবে বলে জানিয়েছেন তারা।
এর আগেও স্টেশনে লেভেল ক্রসিং করার দাবিতে ১৭ জুলাই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার মামুন খানের সভাপতিত্বে লেবেল ক্রসিং বাস্তবায়ন কমিটির মুখপাত্র রাহাত আকন্দের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন। লেবেল ক্রসিং বাস্তবায়ন
কমিটির যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম মানিক, যুগ্ন আহ্বায়ক সোহানুর রহমান শিহাব,পরিমল চন্দ্র বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, লেবেল ক্রসিং বাস্তবায়ন কমিটির সদস্য আকিবুল হাসান,আকবীর হোসেন,সুমন,আবু সুফিয়ান,মোফাজ্জল হোসেন,রবিউল সানি,জয় সাহা,সারোয়ার তামিম,দিদারুল হাসান নিপু,শহিদুল্লাহ শহিদ, চাঁন মিয়া সহ স্থানীয় লোকজন।
এ বিষয়ে কাওরাইদ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার এস এম আল আমিন বলেন আমরা লেভেল ক্রসিং বিষয়ে একটি দরখাস্ত রেল মন্ত্রণালয় অফিসে পাঠিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।