৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৯
কুষ্টিয়ায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

Manual7 Ad Code

অপূর্ব রবিন, বিশেষ প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে ওয়াজমাহফিল শুনতে গিয়ে ছুরিকাঘাতে মান্নান খাঁ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (৬ডিসেম্বর) রাতে উপজেলার চর সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মান্নান উপজেলার চর সাদীপুর গ্রামের জামাল খাঁর ছেলে।

 

 

 

ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে সাদীপুর গ্রামে ওয়াজমাহফিল চলার সময় মান্নান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

 

স্থানীয় সাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘রাতে ওয়াজমাহফিল চলার সময় রাস্তার পাশে স্থানীয় কিছু ছেলের সঙ্গে মান্নানের বাকবিতণ্ডা হয়। এসময় তাকে ছুরিকাঘাত করা হলে সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

 

Manual6 Ad Code

এলাকার একটি সূত্র জানিয়েছে, ওয়াজ মাহফিলে আসা মেয়েদের ইভটিজিং করা কে কেন্দ্র স্থানীয় কয়েকজন যুবকের সাথে মান্নানের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে তাকে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।