টিপু সুলতান,ভোলা থেকে : ভোলা জেলার পশ্চিম ইলিশার ইউনিয়নের মোঃ ইউছুফ পন্ডিত (২১) বছরের এক কিশোর ফ্রিজিয়ান গরু পালন করে প্রতিদিন পনেরো টি গরুতে দুধ হয় ৯০ থেকে ১২০ লিটার। প্রতি লিটার দুধ বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে। আর এ দুধ বিক্রিতে যে আয় হয় তা দিয়েই চলছে ইউছুফের সংসার। পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর পাতা গ্রামের মৃত মোসলেউদ্দিন পন্ডিতের ছেলে ২১ বছর বয়সের ইউছুফ। অষ্টম শ্রেণি পর্যন্তু পড়াশোনা করে ধরতে হয়েছে সংসারের হাল। কয়েক বছর অটোরিকশা (বোরাক) চালানোর পর পাশ্ববর্তী এক খামারির পরামর্শে বড় ভগ্নীপতি মোঃ আব্বাস হোসেনের হাত ধরেই উদ্যোগ নেন গরু পালনের। ২০১৫ সালে বরিশাল থেকে আট লক্ষ টাকা দিয়ে চারটি ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করেন। দুই বছরের মাথায় চার গরুতে বাছুরসহ ছয়টি গরুতে পরিনত হয়। বর্তমানে প্রতিদিন তিনি দুধ বিক্রি করে ৫ হাজার থেকে ৪ হাজার টাকা আয় করেন। দুধ বিক্রি করে সুখী শান্তিতে সংসারের ভরপোষন বহন করছেন তিনি। ২১ বছরের সফল এই খামারি জানান, ভোলা শহরে কোন মিল্ক ভিটা না থাকায় কম দামে বিক্রি হচ্ছে দুধ। যদি ভোলা শহরে একটি মিল্ক ভিটা হয়। তাহলে খামারিরা আরো স্বাবলম্বী হবে বলে আশা করছেন ইউছুফ পন্ডিত।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।