এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি :-
দিনাজপুর জেলার বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেছেন যে, মাদকের বিরুদ্ধে পুলিশ এবার চরম অভিযানে নেমেছে।
মাদকের সাথে সংশ্লিষ্ট কারোরই কোনোরকম ছাড় নেই।সেই অভিযানের অংশ হিসাবে শুক্রবার, সর্বমোট ৭০ বোতল ফেনসিডিল সহ ৩ জন চিহ্নিত মাদক কারবাড়িকে আটক করেছে থানা পুলিশ।
এব্যাপারে, বিরামপুর থানা সূত্র জানায়, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের সুদক্ষ নেতৃত্বে, থানা পুলিশের একটি চৌকষ দল
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত, সীমান্তঘেঁষা উপজেলার ২ নং কাটলা ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে, ৪০ বোতল ফেনসিডিল সহ মামুন নামে চিহ্নিত ১ জন মাদক কারবারিকে ও আজিজুল ইসলাম নামে ১ জনকে ২০ বোতল ফেনসিডিল সহ, এবং বিকাশ চন্দ্র নামে ১ জন মাদক কারবারীকে ১০ বোতল ফেনসিডিল সহ হাতে নাতে আটক করতে সক্ষম হন।
আটককৃতরা সকলেই দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা, এর মধ্যে মোঃ মামুনুর রশিদ ওরফে মামুন (৩৮) হাকিমপুর উপজেলাধীন মাধবপাড়া এলাকার মোঃ মজনুর রহমানের ছেলে ও মোঃ আজিজুল ইসলাম (৪২) বিরামপুর উপজেলাধীন বেনীপুর এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে এছাড়া, একই উপজেলাধীন দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার বিজয় চন্দ্র এর পুত্র বিকাশ চন্দ্র (৩০)।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে, ১৯৭৪ সালের মাদকদ্রব্য বিশেষ আইনে ৩ টি মামলা দায়ের পূর্বক শনিবার (৭ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে বলে "জাতীয় সাপ্তাহিক অভিযোগ" কে নিশ্চিত করেছেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান।
ওসি মনিরুজ্জামান "জাতীয় সাপ্তাহিক অভিযোগ" কে বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদকের মামলা রয়েছে।
তারা কোনোভাবে আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে এসে, আবারো খুব গপনে ও নতুন কৌশলে মাদক ব্যাবসায় সক্রিয় হয়ে উঠার চেষ্টা করছিলো।
কিন্তু, পুলিশের জালে তাদেরকে আটকা পড়তেই হলো। কারণ, মাদকের বিরুদ্ধে বিরামপুর থানা পুলিশ সবসময় সোচ্চার ছিল, রয়েছে এবং অবশ্যয় থাকবে।
এছাড়া নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন যোগদান করার পর থেকেই এই জেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন বিশেষ করে সীমান্তঘেঁষা থানা গুলুকে আরও কঠোরভাবে মাদক নির্মূল অভিযানে নামার জন্য জোর নির্দেশনা প্রদান করেছেন।
তাঁর নির্দেশনা বাস্তবায়নে, বিরামপুর থানা পুলিশ বদ্ধ পরিকর এবং মাদকের বিরুদ্ধে এবার আমরা অত্যান্ত চরম অভিযানে নেমেছি।
সাধারণ জনগণকে আমাদের এই যুদ্ধে সম্পৃক্ত করতে, আমরা শুধু মাদক কারবারিদের ধরতে অভিযানে নামি নি, এর সাথে সাথে সামাজিক ভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে গ্রাম মহল্লাগুলোতে সভা ও কমিউনিটি পুলিসিং এর মাদ্ধমে প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিরামপুর থানা তথা দিনাজপুর জেলাকে মাদক মুক্ত করতে, পুলিশের এ অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।