ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি::
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নতুন ওসি হিসেবে রুহুল আমিন দায়িত্ব গ্রহণ
করেছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জানাযায় এর পূর্বে এই কর্মদক্ষ, চৌকস, ও সৎ পুলিশ অফিসার ঢাকা এন্ট্রি-টেররিজম ইউনিটে দায়িত্বে ছিলেন ।
যোগদান কালে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই রিপন সরকার, সাজের্ন্ট মো. তৌহিদুল ইসলাম,এ এসআই মো.আদম আলী, বিজয় টিভি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, দৈনিক নিশান পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. আলাউদ্দিন প্রমূখ সহ থানার সকল পুলিশ সদস্য তাকে ফুল দিয়ে বরন করেন।
হাইওয়ে থানা আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে ও হাইওয়ে সড়কে বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে সকল শ্রেণি পেশার লোকজনের সহযোগিতা চেয়েছেন ওসি রুহুল আমিন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।